মাগুরা

মাগুরায় ছাত্রদল নেতা আবু তৈয়েব হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

মতিন রহমান, সিনিয়র রিপোর্টার: মাগুরায় মহম্মদপুর উপজেলায় রাজাপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি ছাত্রদল নেতা আবু তৈয়েব মোল্যার হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে তার পরিবার ও রাজনৈতিক সহকর্মীরা।

সোমবার সকাল ১১টার দিকে মহম্মদপুর বাস স্ট্যান্ড প্রাঙ্গনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এই বিভাগের আরও সংবাদ

এ সময় বক্তারা তোয়েব হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানান। মানববন্ধনে তোয়েব এর পরিবারের সদস্যসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মানববন্ধন শেষে হত্যাকারীদের বিচারের দাবীতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।নিহত আবু তোয়েব মোল্লা মহম্মদপুর উপজেলার নাওভাঙ্গা গ্রামের আবুল কালাম মাস্টারের পুত্র ।

এই বিভাগের আরও সংবাদ