ক্রিকেট
আফগানিস্তানকে ২৫৩ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ


শুরুতে ভিতটা হলো ভালোই। নাজমুল হোসেন শান্তও ইনিংসের হাল ধরে থাকছিলেন। কিন্তু তার বিদায়ে হঠাৎ ঘটে ছন্দপতন। শেষদিকে অবশ্য নাসুম আহমেদ ও জাকের আলির ব্যাটে ভর করে লড়াই করার পুঁজি পেয়েছে বাংলাদেশ।
শারজাহতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান। শুরুতে ব্যাট করতে নেমে আফগানদের সামনে ৭ উইকেট হারিয়ে ২৫৩ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।





