পিরোজপুর

পিরোজপুরে সামাজিক সংগঠন গুলোর শীর্ষ নেতা-নেত্রীদের বৈঠক

নাছরুল্লাহ আল কাফী, পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে সামাজিক সংগঠন গুলোর শীর্ষ নেতা-নেত্রীদের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৭ নভেম্বর) বিকেলে জেলার ভান্ডারিয়া উপজেলার থানা রোড় সংলগ্ন তালুকদার মার্কেটে পিরোজপুর জেলাস্থ নিবন্ধিত সংগঠন সভাপতি ইউনিয়ন ও ভান্ডারিয়া ১৫১ নিবন্ধিত সংগঠন জোটের আয়োজনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলাস্থ নিবন্ধিত সংগঠন সভাপতি ইউনিয়নের আহবায়ক ও ভান্ডারিয়া ১৫১ নিবন্ধিত সংগঠন জোটের চেয়ারম্যান সালমান খান বাদশা ও সভাপতিত্ব করেন ভান্ডারিয়া ১৫১ নিবন্ধিত সংগঠন জোটের মহাসচিব জহিরুল ইসলাম সোহাগ।

এসময় আরও উপস্থিত ছিলেন সার্বিক গ্রাম উন্নয়ন সম্পাদক এসোসিয়েশনের সভাপতি সবুজ হালদার, সমবায় নেতা জাহাঙ্গীর হাওলাদার, পিরোজপুর জেলা ছাত্রনেতৃত্ব পরিষদের সভাপতি সোলায়মান রাকিব, গ্রামীণ মহিলা উন্নয়ন সংস্থার সভাপতি নাজমুন নাহার তালুকদার, পিরোজপুর যুব সমাজের সভাপতি তানভীর খান, যুবনেতা আরিফ বিশ্বাস, সমাজসেবক আনোয়ার হোসেন শিমুল, যুব সংগঠক রেজাউল করিম, ছাত্রনেত্রী আরজু ইসলাম আরশি ও আখি খান প্রমুখ।

বক্তারা বলেন, সামাজিক সংগঠন হল ব্যক্তি ও গোষ্ঠীর মধ্যে সম্পর্কের একটি প্যাটার্ন। সমমনা ১৫১ টি সামাজিক সংগঠন নিয়ে যে সাংগঠনিক জোট প্রতিষ্ঠা হয়েছে, তা ভান্ডারিয়া ও পিরোজপুরের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে অগ্রণী ভূমিকা পালন করবে।

উপস্থিত বক্তারা আরও বলেন, পিরোজপুর জেলাস্থ নিবন্ধিত সংগঠন সভাপতি ইউনিয়ন ও ভান্ডারিয়া ১৫১ নিবন্ধিত সংগঠন জোট যৌথ ভাবে জেলা এবং উপজেলা গুলোতে যে কোনো সামাজিক কর্মকাণ্ডে দায়িত্বশীল আচরণ করবে ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বাংলাদেশের মাটিতে অরাজনৈতিক সামাজিক সংগঠনগুলো নিঃস্বার্থ কাজ করে বলেও মন্তব্য করেন এসব নেতারা।

এই বিভাগের আরও সংবাদ