আদালতে ন্যায় বিচারের সাথে সাথে অর্থনীতিতে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে: জোনায়েদ সাকি


আজ ১ নভেম্বর ২০২৪, শুক্রবার সকাল ১১ টায় জাতীয় জাদুঘরের সামনে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির ৩য় কেন্দ্রীয় কাউন্সিলের উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হয়। গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় সভাপ্রধান বিশিষ্ট শ্রমিক নেতা তাসলিমা আখতারের সভাপতিত্বে এই সমাবেশে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জননেতা জোনায়েদ সাকি,বিলস এর নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, বিশিষ্ট গবেষক ও উন্নয়নকর্মী মাহীন সুলতান, বিশিষ্ট আইনজীবী ও মানবাধিকারকর্মী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, লেখক ও শিক্ষক নাভিন মুরশিদ, নারী আন্দোলন ও উন্নয়নকর্মী সীমা দাস শিমু, নারী সংহতির সাধারণ সম্পাদক অপরাজিতা চন্দ, ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈকত আরিফ এবং গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বাবুল হোসেন প্রমুখ। কাউন্সিল অধিবেশন উদ্বোধন করেন গণঅভ্যূত্থানে নিহত শ্রমিক শুভ শীলের মা সাধনা শীল। জাতীয় সংগীতের সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠান।
উদ্বোধনী সভায় জোনায়েদ সাকি বলেন, শেখ হাসিনার সরকার বাংলাদেশে সাড়ে ১৫ বছর ফ্যাসিবাদী শাসন জারি রেখেছিল এবং শেখহানিসার পরিবার ও তাদের দোশররা মিলে বাংলাদেশ থেকে ১০০ কোটি ডলারের অধিক পাচার করেছে। ছাত্র-জনতা-শ্রমিকের অভ্যূত্থানে ফ্যাসিবাদী শাসন বিদায় হয়েছে এবং এখন ফ্যাসিস্ট ব্যবস্থার বিদায় চায় বাংলার মানুষ। স্বাধীনতার ঘোষণার ভেতর দিয়ে যে সুযোগের সমতা, মর্যাদা ও ইনসাফের প্রতিশ্রুতি দেয়া হয়েছিলো গত ৫৩ বছরে এদেশের মানুষ তা দেখেনি। ৭২ সালের সংবিধান এক ব্যক্তির হাতে সমস্ত ক্ষমতা কুক্ষিগত করেছে। এই সাংবিধানিক স্বৈরতন্ত্র ব্যবহার করে শেখ হাসিনা বাংলাদেশকে বাপ দাদার সম্পত্তি বানিয়েছিলো। এইবারে এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিদায় নিশ্চিত করতে হবে, এদেশে নাগরিক হিসেবে মানুষের মর্যাদা নিশ্চিত করতে হবে। তিনি আরো বলেন, আদালতে ন্যায় বিচারের সাথে সাথে অর্থনীতিতে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে।প্রত্যেক মানুষের জন্য মর্যাদা নিয়ে বাঁচার মতো মজুরি নিশ্চিত করতে হবে। গণতান্ত্রিক ধারা ট্রেড ইউনিয়ন গড়ে তোলা এবং তা চর্চা করার সুযোগ সৃষ্টি করতে হবে। তিনি বলেন, আজকের বাংলাদেশের লক্ষ হলো বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা। এর জন্য দরকার নতুন রাজনৈতিক বন্দোবস্ত, দরকার রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানের আমূল সংস্কার। তিনি আরো দাবি করেন মালিক শ্রমিকদের বকেয়া বেতন দিতে ব্যর্থ হলে সরকারকে দায়িত্ব নিতে হবে, শ্রমিককে কোনভাবেই ভোগান্তিতে রাখা যাবে না। তাহলেই বৈষম্যের অবসান হবে।
সভাপতির বক্তব্যে তাসলিমা আখতার বলেন, আজকের সম্মেলন শ্রমিকদের আন্দোলনের ধারাবাহিকতা। ফলে শ্রমিকদের ভবিষ্যত সংগ্রামের জন্য এ সম্মেলন অত্যান্ত গুরুত্বপূর্ণ। নতুন নেতৃত্ব শ্রমিকদের জীবন ও মর্যাদার সংগ্রামকে এগিয়ে নেবে। তিনি উপস্থিত শ্রমিক জনতা এবং অতিথিবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন, শ্রমিকরা আন্দোলন করবেন মজুরি বৃদ্ধির জন্য। অথচ আন্দোলন করতে হচ্ছে বকেয়া মজুরি পাওয়ার জন্য। অন্যাজ্যভাবে নির্ধারিত মজুরি পাওয়ার জন্য তাদের প্রাণ দিতে হচ্ছে। তিনি দাবি করেন সরকারকে গ্যারান্টি দিতে হবে প্রত্যেক মাসের ৭ তারিখের মধ্যে সকল কারখানার মজুরি প্রদানের। মালিক দিতে ব্যর্থ হলে সরকারকে দায়িত্ব নিতে হবে।
মাহিন সুলতান বলেন, গণতান্ত্রিক ধারার ট্রেড ইউনিয় গড়ে ওঠার সুযোগ সৃষ্টির জন্য সরকারকে উদ্যোগী ভূমিকা নিতে হবে। কেননা সংগঠিত হওয়ার অধিকার সংবিধান প্রণিত মৌলিক অধিকার।
ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, তাজরীন এবং রানা প্লাজায় কাঠামোগতভাবে শ্রমিক শ্রমিক হত্যায় জন্য আওয়ামী লীগৈর রাজনীতি দায়ী। গত ১২ বছর আইনি প্রক্রিয়া প্রভাবিত করে তারা এর বিচার ঠেকিয়ে রেখেছে। খুনিদের পৃষ্ঠপোষকতা দিয়েছে।
সিমা দাস শিমু বলেন: বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে শ্রমিকদের হত্যা করা হয়েছে, মামলা হচ্ছে এবং কারাগারে পাঠানো হচ্ছে কেন? ১৮ দফা বাস্তবায়ন হচ্ছে না কেন? তিনি প্রশ্ন করেন, সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে তা তারা বাস্তবায়ন করতে পারছেনা কাদের স্বার্থে?
নাভিন মুরশিদ বলেন, বর্তমান সরকারের আমলে ছাত্র ছাত্রীরা আন্দোলন করছে, রাস্তা দখল করছে সেখানে গুলি হচ্ছে না। কিন্তু শ্রমিকদের বিক্ষোভে গুলি হচ্ছে কেন? এটাও এক ধরণের বৈষম্য। তিনি আর্জেন্টিনার উদাহরণ টেনে বলেন সেখানে শ্রমিকরা পরিত্যাক্ত কারখানা দখল করে শ্রমিকদের ব্যবস্থাপনায় কারখানা চলু করা হয়েছে। বাংলাদেশের মালিকরা চালাতে না পারলে কারখানা না ভেঙে দখল করে সমবায় সমিতি গঠন করে কারখানা পরিচালনার দায়িত্ব নিতে হবে।
অপরাজিতা চন্দ বর্তমান সরকারের প্রতি প্রশ্ন রেখে বলেন গার্মেন্ট শ্রমিকদের ওপর গুলি করা হলো কেন? ১৭/১৮ বছরের কিশোর কিশীরা কি এমন সন্ত্রাসী কর্মকান্ড করলো যে রাষ্ট্রের গুলি চালিয়ে তাদের হত্যা করতে হলো?
সৈকত আরিফ ছাত্রদের পক্ষ থেকে শ্রমিকদের ১৮ দফা দাবির প্রতি সংহতি জ্ঞাপন করেন এবং তিনি বলেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছাত্র জনতার পাশাপাশি শ্রমিকরাও জীবন দিয়েছেন। বর্তমান সরকারের নির্দেশে শ্রমিকদের ওপর গুলি চলেছে যা কোনভাবেই গ্রহণযোগ্য নয়।





