দিনাজপুর

ঘোড়াঘাটে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব,ঐতিহ্য,সংগ্রাম ও সাফল্যের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনাজপুরের ঘোড়াঘাটে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার ৪ টার দিকে সিংড়া ইউনিয়ন পরিষদে উপজেলা যুবদলের আয়োজনে আহবায়ক মোঃ জরুল ইসলাম শান্তর সভাপতিত্বে ও সদস্য সচিব মোফাজ্জল হোসেন প্রধানের সঞ্চালনায় আলোচনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া, সহ-সভাপতি মোঃ মাহবুবুর রহমান চৌধূরী, আব্দুল হাকিম দুলু, সাংগঠনিক সম্পাদক মোঃ মাহফুজার রহমান লাবলু।

আরও বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের যুগ্ম, আহবায়ক মোঃ আবু হাশমি, মোঃ মোশারফ হোসেন খোকন, মোঃ গোলাম রব্বানী, মোঃ শামীম খন্দকার, মোঃ মাসুদ চৌধূরী ও উজ্জল মিয়া প্রমূখ।

একই দিন সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলা বিএনপির পরিবারের আয়োজনে সাবেক ছাত্রনেতা মরহুম আসাদুজ্জামান সাহেল সরকার ও মরহুম কামাল রাব্বীর স্মরণ সভা ও রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ