ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ


খেলা হয়েছে মাত্র ৫ ওভার। এরই মধ্যে নেই ৩ উইকেট। বাংলাদেশের স্কোরবোর্ডে রান মাত্র ২১। দক্ষিণ আফ্রিকার বোলারদের তোপের মুখে শুরুতেই সাজঘরে ফেরত গেছেন তিন টপঅর্ডার সাদমান ইসলাম, মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত। এতে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ ওভারের খেলা শেষে ২ উইকেটে ১৬ রান। মাহমুদুল হাসান ৫ আর নাজমুল হোসেন শান্ত অপরাজিত আছেন ৩ রানে।
আজ সোমবার শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিং নেয় বাংলাদেশ। শুরুতেই ব্যাটিং ব্যর্থতার আভাস দেয় স্বাগতিকরা। ইনিংসের দ্বিতীয় ওভারেই আউট হয়ে যান ওপেনার সাদমান ইসলাম। ৪ বল খেলে ০ রানে সাজঘরে ফেরত গেছেন এই ব্যাটার।
প্রোটিয়া পেসার ওয়ান মুলদারের বলে দ্বিতীয় স্লিপে এইডেন মার্করামের হাতে ক্যাচ হন বাঁহাতি সাদমান। দলীয় ৬ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।
এক ওভার পরেই আউট হয়ে গেছেন মুমিনুল হকও। ৬ বলে মাত্র ৪ রান করে প্যাভিলিয়নের পথে হাঁটেন বাহাতি ব্যাটার। মুলদারের বলে উইকেটরক্ষক কাইল ভেনেইনের হাতে ক্যাচ হন তিনি।





