শ্রীবরদীতে আল-ইসলাম পাঠাগারের উদ্বোধন


আরফান আলী, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে আল-ইসলাম নামের ইসলামি পাঠাগারের শুভ উদ্বোধন হয়েছে। রবিবার (১৩ই অক্টোবর) রাতে শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজির চর ইউনিয়নের লংগর পাড়া বাজারে এ পাঠাগার উদ্বোধন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, অধ্যাপক আল-আমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর জেলার জামাত ইসলামের সেক্রেটারি নুরুজ্জামান বাদল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আহসান হাবীব (আরজু), মাসুদুর রহমান, প্রভাষক রেজাউল করিম, আমির হামজা।
এসময় মাওলানা শামস উদ্দীন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, মাওলানা আবু সাঈদ (হাবীব), মাওলানা জুবায়ের, মো. বেলাল, মুফতি ইলিয়াস, মুফতি রাশেদুল, ডা. খাইরুল আনাম শামীম।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, একমাত্র বই পড়ার মাধ্যমে মানুষের জ্ঞান প্রসারিত হয়। প্রথমবারের মতো এখানে একটি ইসলামী পাঠাগার স্থাপন করা হয়েছে যা সবার জন্য উন্মুক্ত থাকবে। এখানে যেকোনো সময় এসে মানুষ বই পড়তে পারবে।





