

বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে হিন্দু ধর্মাবলম্বী ও কেন্দ্রীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা সংগঠনের কেন্দ্রীয় নির্বাহি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা.ফখরুদ্দিন মানিকের পরিচালনায় আজ সন্ধ্যা ৭টায় হোটেল গ্রান্ড প্রিন্স রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর আব্দুর রহমান মূসা,সেক্রেটারি ড.মুহাম্মদ রেজাউল করিম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য লস্কর মুহাম্মদ তাসলিম,উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার, মহানগরী কর্মপরিষদ সদস্য মো.শহিদুল্লাহ,শাহ আলম তুহিন,মজলিসে শূরা সদস্য রেজাউল করিম, ডা.আহসান হাবিব।
হিন্দু ধর্মাবলম্বীদের মধ্য থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মন্দিরের সভাপতি বাবু তপনেন্দ্র নারায়ন হোড়, সাধারণ সম্পাদক বাবু হরিপদ দাস দোলন, কেন্দ্রীয় মন্দিরের প্রতিষ্ঠাকালীন সভাপতিডাক্তার বিপ্লব বিজয়ী হালদা,সাবেক সভাপতি বাবু নিথীশ কুমার সাহা,বাবু মনোজ সরকার, শিব শংকর সাহা,শ্রী দেবদ্রী চক্রবর্তী প্রমুখ।





