ক্যাম্পাস

ইবি শেখ রাসেল হল প্রভোস্টের দায়িত্ব গ্রহণ

ইবি প্রতিনিধি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হল ‘শেখ রাসেল’ হলের প্রভোস্ট হিসেবে আগামী এক বছরের জন্য দায়িত্বভার গ্রহণ করেছেন দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোঃ আব্দুল কাদের।

রোববার (৬ অক্টোবর) বেলা ১২ টার দিকে শেখ রাসেল হলের প্রভোস্ট কক্ষে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মিন্নাতুল করিম, শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. শেখ এ বি এম জাকির হোসেন, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ অলী উল্লাহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিষদের নেতৃবৃন্দ ও অন্যান্য শিক্ষার্থীরা।

হলটির প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল কাদের বলেন, হল প্রভোস্ট হিসেবে দায়িত্ব দেওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। হলের খাবারের মান, শিক্ষার পরিবেশ ও পরিস্কার পরিচ্ছন্নতার প্রতি আমি দৃষ্টি রাখবো।

এই বিভাগের আরও সংবাদ