দিনাজপুর

হিলিতে দুর্গাপূজায় নিরাপত্তার জন্য জামায়াতে ইসলামীর টিম গঠন

হিলি সংবাদদাতা: হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করনের লক্ষ্য উপজেলা জামায়াতে ইসলামীর তত্বাবধানে ইসলামি ছাত্র শিবির ও যুব বিভাগের সম্মনয়ে টিম গঠন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা ১২ টায় জামায়াতে ইসলামীর নিজস্ব কার্যালয়ে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপের নেতা কর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরে উপজেলা জামায়াতে ইসলামীর তত্বাবধানে ইসলামি ছাত্র শিবির ও যুব বিভাগের সম্মনয়ে টিম গঠন করা হয়।

হিন্দু সম্প্রদায়ের শারদীয় দূর্গা পূজা শান্তিপূর্ণ ভাবে উদযাপন উপলক্ষে উপজেলার একটি পৌরসভা ও তিনটি ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে এই টিম কাজ করবে জানান নেতৃবৃন্দ।

হাকিমপির উপজেলা জামায়াতের আমীর মোঃ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা দক্ষিণ সাংগঠনিক আমীর মোঃ আনোয়ারুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা দক্ষিণ সাংগঠনিক সেক্রেটারি মোঃ সাইদুল ইসলাম সৈকত, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, উপজেলা যুব বিভাগের আহবায়ক মোঃ সবিরুল ইসলাম, যুগ্ম আহবায়ক আহবায়ক মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা ইসলামি ছাত্র শিবিরের সভাপতি মোঃ আলহাজ হোসেন প্রমুখ।

এছাড়াও মতবিনিময় সভা ও টিম গঠন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক দীপংকর শাহা রিপন, সাংগঠনিক সম্পাদক সুপথ চন্দ্র শীল, পৌর কাউন্সিলর ও চন্ডিপুর সার্বজনীন দূর্গা হমন্দিরের সভাপতি অলক কুমার বসাক মিন্টু, গোহাড়া সার্বজনীন দূর্গা মন্দিরের সভাপতি জনার্দন চন্দ্র, গণেশ চন্দ্র, দক্ষিণ শাহজাদপুর সার্বজনীন দূর্গা মন্দিরে সেক্রেটারি নয়ন চন্দ্র, জাংগই সার্বজনীন দূর্গা মন্দিরের সভাপতি ভূবেন চন্দ্র, সুবীর চন্দ্র মাষ্টারসহ আরও অনেকে।

মতবিনিময় সভায় আসা বিভিন্ন পূজা মন্ডপের নেতৃবৃন্দ বলেন, নিসন্দেহে জামায়াতে ইসলামীর এটি একটি ভালো উদ্যোগ। আমরা তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। দেশের বর্তমান প্রেক্ষাপটে আমরা সংখ্যালুঘুরা অনেকটা আতংকে আছি। আমাদের অনেক গ্রামে গত ৫ আগষ্টের পরে রাত্রীকালিন মন্দিরসহ গ্রাম পাহারার ব্যাবস্থা করেছি। এমন অবস্থায় ওনারা আমাদের পাশে অবশ্যই আমাদের মনোবল ও সাহস বারবে।

অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুর জেলা দক্ষিণের সাংগঠনিক আমীর মোঃ আনোয়ারুল ইসলাম জানান, বাংলাদেশ একটি শান্তি প্রিয় ও সম্প্রতির দেশ আর বাংলাদেশ জামায়াতে ইসলামী ও চায় শান্তি। তাই হিন্দু সম্প্রদায়ের ভাইদের শারদীয় দূর্গা উৎসব যাতে সুন্দর ও সুষ্ঠ পরিবেশে নিশ্চিন্তে উদযাপন করতে পারে সেই লক্ষ্য কেন্দ্রীয় দিক নির্দেশনা মোতাবেক এই টিম গঠন করা হয়েছে। আমাদের দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক (হাকিমপুর,বিরামপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট) চার থানায় এই টিম গঠন করা হচ্ছে বলে জানান তিনি।

এই বিভাগের আরও সংবাদ