চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ চেম্বার সভাপতির বিরুদ্ধে বিস্তর অভিযোগ ব্যবসায়ীদের একাংশ

ফেরদৌস সিহানুক (শান্ত)চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে অনিয়ম নিরসনে আলোচনা সভা করেছে ব্যবসায়ীদের একাংশ। শনিবার দুপুরে জেলা জামায়াত অফিসে ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিসনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ শাখা এই আলোচনা সভার আয়োজন করে।

আলোচনা সভায় আই.বি.ডাব্লিউ .এফ.-এর সভাপতি আলাউদ্দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান, আবু জার গিফারী, আবু বাক্কার, মোখলেসুর রহমান, ব্যবসায়ী নেতা রাইহানুল ইসলাম লূনা, আমিনুল ইসলাম সেন্টুসহ অন্যরা।

সভায় অভিযোগ বক্তারা অভিযোগ করে বলেন, প্রকৃত ব্যবসায়ীদের সদস্য করা না হলেও গত জুলাই মাসে রাতারাতি ৯২ জন সহযোগি সদস্য অন্তর্ভূক্ত করেন চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদ। যাদের বেশিরভাগই কোন ব্যবসার সঙ্গে সম্পৃক্ত নন।

এছাড়া দুই বছর সভাপতি থাকার সময়েই আয়-ব্যয়ের কোন হিসাব প্রকাশ করা হয়নি বলেও অভিযোগ করা হয়। সভায় চেম্বার অব কমার্সের প্রশাসক নিয়োগের মাধ্যমে আয়-ব্যয়ের অডিট, ভোটার যাচাই-বাছাই করে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানানো হয়।

এই বিভাগের আরও সংবাদ