পিরোজপুর
ইন্দুরকানীতে জামায়াতে ইসলামীর কর্মী সভা অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি:পিরোজপুরের ইন্দুরকানীতে জামায়াতে ইসলামীর কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ আগস্ট) সন্ধায় ইন্দুরকানী বাজারের মুজাহিদ মসজিদে জামায়াতের ইন্দুরকানী সদর ইউনিয়নের আয়োজনে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর উপজেলা আমীর মাওলানা. মো: আলী হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তৌহিদুর রহমান রাতুল। এসময় সভাপতিত্ব করেন জামায়াতের ইন্দুরকানী সদর ইউনিয়নের সভাপতি মাওলানা. মো: আবু হানিফ ও সঞ্চালনা করেন সেক্রেটারি মাওলানা. মো: খায়রুল বাশার।
এসময় সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের জামায়াতের কর্মী ও সহযোগী সদস্যগণ উপস্থিত ছিলেন। উপস্থিত সকলে বৈষম্য বিরোধী আন্দোলনে আহত এবং নিহতদের জন্য সংগঠনের বায়তুলমালের কাছে অর্থ প্রদান করেন।





