বান্দরবানে কিশোর গ্যাংও কিশোর অপরাধ প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা


রিমন পালিত,বান্দরবান প্রতিনিধি: ইউডি এর আয়োজনে এপিসি কনসোর্টিয়াম এর অর্থায়নে ১৩ জুলাই রোজ শনিবার সকালে বান্দরবান উজানি পাড়া ত্রিপুরা কল্যান সমিতি কনফারেন্স হলে কিশোর গ্যাং ও কিশোর অপরাধ প্রতিরোধ বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল জলিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা দুর্নীতি দমন কমিটির সভাপতি বাবু অংচমং মারমা এবং সাবেক পৌর কাউন্সিলর বাবু মংহ্নৈচিং।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আজকাল সারা দেশে কিশোর গ্যাং অপরাধ দেখা যাচ্ছে। এ জন্য দায় থাকবে বাবা-মা কারণ কিশোর বয়সে বাবা-মা তাদের সন্তানদেরকে যথেষ্ট কন্ট্রোল করার নানান দিক নির্দেশনা উপস্থাপন করেন।
গণমাধ্যম নেতা বান্দরবান জেলা জার্নালিস্ট ইউনিট এর সাধারণ সম্পাদক সুফল চাকমা বলেন কিশোর বয়সে বাবা মা কারিগরী শিক্ষার দিকে ধাবিত করলে কিশোরদের নানান অপরাধ থেকে দূরে রাখা সম্ভব হবে।
বিশেষ অতিখি বাবু অংচমং মারমা বলেন সন্তানদেরকে ধর্মীয় শিক্ষা দিতে হবে। বড়দের সম্মান করাতে শিখাতে হবে তাহলে কিশোরদের অপরাধ জগত থেকে দূরে রাখা সম্ভব হবে।
বিশেষ অতিথি বাবু মংহ্নৈচিং কমিশনার বলেন, সন্তানরা যাতে নেশার জগতে বুদ হয়ে না যায়, সেদিকে খেয়াল রাখলে হয়তো অনেকাংশে উন্নতি সম্ভব। সব সময় ছেলেমেয়েদের দিকে খেয়াল রাখতে হবে। যাতে বা-মা’রাই তাদের প্রকৃত বন্ধু এটা বুঝতে পারে।
অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন উন্নয়নের দৃষ্টি নামক এনজিও এর পরিচালক বাবু জসাই মার্মা। তিনি বলেন ইউডি এর আয়োজনে এপিসি কনসোর্টিয়াম এর অর্থায়নে এ অনুষ্ঠান পরিচালনা করা হয়েছে। যাতে কিশোর অপরাধ দমনে অভিভাবকদের সচেতন করে তোলার লক্ষ্যে।





