অধ্যক্ষ আবদুর রশীদ এমপি প্রচেষ্টায় ত্রিশ বছর পর রাস্তা সংস্কার, এলাকাবাসীর মুখে হাসি


তৌকির আহাম্মেদ হাসু, স্টাফ রিপোর্টার:সরিষাবাড়ী এখন এক বদলে যাওয়া উপজেলা।এই সরিষাবাড়ী দেখে এখন আমরা মুগ্ধ এমন সুন্দর ও পরিকল্পিত উপজেলা গড়ার মানসিকতা নিয়ে এগিয়ে যাওয়ার জন্য স্থানীয় সচেতন মহল প্রসংশায় ভূষিত করেন এবং ধন্যবাদ জানান অধ্যক্ষ আবদুর রশীদ এমপিকে।
তারা আরও বলেন,সরিষাবাড়ীর গ্রামাষ্ণলের নতুন নতুন প্রশস্ত রাস্তা, রাস্তা ঘাট দেখে মনে হচ্ছে কোন এক উন্নত উপজেলার চিত্র।রাস্তার ধারে ও গাছ, সব কিছু দেখে আমরা মুগ্ধ অধ্যক্ষ আবদুর রশীদ এমপি’র উন্নয়ন কর্মকান্ডে। ত্রিশ বছর পর রাস্তা সংস্কারের উদ্যোগ গ্রহন করায় স্বস্তি বোধ করে এমনটিই মন্তব্য করেন স্থানীয় সচেতন এলাকাবাসী। গতকাল রোববার জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের ভাটারা উত্তরপাড়া এলাকার আলীর বাড়ি হতে সুরুজ মিয়া বাড়ী পর্যন্ত রাস্তাটি দীর্ঘ ত্রিশ বছর পর সংস্কার হওয়ায় স্বস্তিতে ফিরেছে এলাকাবাসীর মাঝে। স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ আবদুর রশীদ এমপি এর প্রচেষ্ঠায় দীর্ঘদিন পর দূর্ভোগ লাগবে রাস্তাটি সংস্কার কাজ শুরু করা হয়েছে। ফলে তিনটি গ্রামের প্রায় দশ হাজার মানুষ নির্বিঘ্নে চলাচলের সুব্যবস্থা করা হলো।
রাস্তটির সংস্কার কাজের অধ্যক্ষ আবদুর রশীদ এমপি এর পক্ষে সংস্কার কাজের উদ্বোধন করেন- সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক তরিকুল ইসলাম নিটুল।এ সময় সাবেক ইউপি সদস্য মজনু মিয়া, যুবলীগ নেতা ফারুক হোসেন, শিক্ষক সিরাজুল ইসলাম, সমাজ সেবক আব্দুল মালেক,আবু তালেব, রাজা মিয়া ও মমিন মিয়াসহ দলীয় নেতা-কর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দা সুলতান হোসেন জানান, দীর্ঘদিন পর রাস্তাটি সংস্কারের উদ্দ্যোগ গ্রহন করায় এ এলাকার দশ হাজার সর্বস্তরের মানুষের দূর্ভোগ লাগব হবে।





