ঠাকুরগাঁও

রাণীশংকৈলে হোপ প্রকল্পের প্রারম্ভিক সভা অনুষ্ঠিত

সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: বেরসকারী উন্নয়ন সংস্থা মানব কল্যাণ পরিষদ-এমকেপি এর আয়োজনে দাতা সংস্থা নেটজ-বাংলাদেশ এর সহযোগীতায় রাণীশংকৈল উপজেলা সম্মেলন কক্ষে বাংলাদশেরে প্রান্তিক জনগোষ্ঠীর বিশেষ করে নারী ও কন্যা শিশুদের মানবাধকিার এবং সামাজকি অংশগ্রহণ জোরদারকরণ (হোপ) প্রকল্প এর প্রারম্ভি সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ রাকিবুল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীশংকৈল উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান আহম্মদ হোসেন বিপ্লব।

উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ, কর্মএলাকার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যন, বিভিন্ন বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় সাংবাদিক, গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ এবং প্রকল্পের গ্রাম পর্যায়ের সিএসও সদস্যগণ।

সভায় হোপ প্রকল্পের লক্ষ্য, কার্যক্রমসহ বিভিন্ন বিষয় উপস্থাপন করা হয়। উপস্থাপন শেষে মুক্ত আলোচনায় অংশগ্রহনকারীগণ প্রকল্প কার্যক্রম এবং সংস্থ্যা সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন উপস্থাপন করেন ও সফলভাবে বাস্তবায়নে মতামত এবং পরামর্শ প্রদান করেন। সভায় অতিথি হিসেবে আলোচনা করেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব কামরুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা জনাব আব্দুস সামাদ, রাণীশংকৈল প্রেসক্লাব সভাপতি মোবারক আলীম, সাংবাদিক জনাব সফিকুল ইসলাম শিল্পী।

আলোচনায় বক্তাগণ এই প্রকল্প কার্যক্রমের মধ্য দিয়ে এলাকার মানুষ নারী নির্যাতন, বাল্যবিবাহ প্রতিরোধসহ সকল প্রকার মানবাধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে আশা করেন। তাঁরা বলেন এই প্রকল্পের লক্ষ্য অর্জিত হলে একটি স্থায়িত্বশীল উন্নয়নমূলক সমাজ গড়তে সহায়ক হবে।

প্রকল্পের কর্মএলাকা হিসেবে রাণীশংকৈল উপজেলাকে নির্বাচন করায় মানব কল্যাণ পরিষদকে ধন্যবাদ জানান। সভায় উপস্থিত সকলকে হোপ প্রকল্প বাস্তবায়নে তাঁদের সহযোগীতার প্রত্যয় ব্যক্ত করেন।

এই বিভাগের আরও সংবাদ