ক্যাম্পাস

প্রথম বারের মত হকৃবিতে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

বিশেষ প্রতিনিধিঃ বৈশ্বিক পুষ্টিতে দুধ অপরিহার্য’ – এ প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যানিমেল সাইন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদ বিশ্ব দুগ্ধ দিবস পালন করে।

বৈশ্বিক খাদ্য হিসেবে দুধের গুরুত্ব তুলে ধরার লক্ষ্যে জাতিসংঘের অঙ্গসংগঠন ‘খাদ্য ও কৃষি সংস্থা FAO’ ঘোষিত এটি একটি আন্তর্জাতিক দিবস। ২০০১ সাল থেকে প্রতিবছর ১ জুন দিবসটি সারা বিশ্বে পালিত হয়ে আসছে। তার ই ধারাবাহিকতায় এবার দিবসটি উদযাপন করেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়।

দিবসটি উদযাপনের অংশ হিসেবে শনিবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সম্মুখ হতে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একাডেমিক ভবন-২ এর সামনে এসে শেষ হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের এএসভিএম অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

বেলা ১১ টায় বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “Celebrating the vital role dairy plays in delivering quality nutrition to nourish the world” – থিমকে সামনে রেখে আলোচনা সভাটি সঞ্চালনা করেন এএসভিএম অনুষদের এনাটমি এন্ড হিস্টোলজি বিভাগের প্রভাষক ও বিভাগীয় চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ডা. সালাউদ্দীন ইউছুপ।

আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন , মাইক্রোবায়োলজি এন্ড ভেটেরিনারি পাবলিক হেলথ্ বিভাগের প্রভাষক ডা. শারমিন সুলতানা রয়েল, ,এনিমেল সায়েন্স বিভাগের প্রভাষক কৃষিবিদ সঞ্জিতা রাণী পাল ও সহকারী রেজিস্ট্রার কৃষিবিদ মোহাম্মদ নাহিদ হাসান।এছাড়াও শিক্ষার্থীদের মধ্য থেকে এএসভিএম ১ম ব্যাচের শিক্ষার্থী সীমান্ত হোসেন, প্রথম বর্ষের শিক্ষার্থী মায়মুনা সুলতানা সাদিয়া ও নাবিল হাসান বক্তব্য প্রদান করেন।

বক্তাগণ তাদের আলোচনায় দুধের পুষ্টিগুণ, চাহিদা এবং দেশের উৎপাদন ও অপ্রতুলতা এবং সর্বোপরি কৃষি বিষয়ক শিক্ষার গুরুত্ব বর্ণনা করেন।

এই বিভাগের আরও সংবাদ