কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করে আবদুর রশিদ এমপি


তৌকির আহাম্মেদ হাসু ,স্টাফ রিপোর্টার: চরাঞ্চলের এসএসসি ও সমমান পরিক্ষায় জিপিএ -৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে এম এ সাত্তার মেমোরিয়াল কলেজ।গতকাল রোববার জামালপুরের সরিষাবাড়ী উপজেলার চর গাছ বয়ড়ায় অবস্থিত এম এ সাত্তার মেমোরিয়াল কলেজ আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এম এ সাত্তার মেমোরিয়াল কলেজ এর পরিচালনা পর্ষদের সভাপতি প্রকৌশলী শওকত আলীর সভাপতিত্বে অধ্যক্ষ শিক্ষাবিদ স্টিফেন্স লিউক মালাকার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আবদুর রশিদ এমপি।সংবর্ধনা অনুষ্ঠানের আলোচনা শেষে এসএসসি ও সমমান পরিক্ষায় জিপিএ -৫ পাওয়া ২০০ শতাধিক শিক্ষার্থীদের সম্মাননা ও ক্রেষ্ট প্রদান করা হয়।
এসময় মেলান্দহ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মাহবুব মোমতাজ, সরিষাবাড়ী পৌরসভার মেয়র মনির উদ্দিন,পোগলদিঘা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম মানিক,এম এ সাত্তার মেমোরিয়াল কলেজ দাতা সদস্য প্রকৌশলী জোবাইদুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এমএ গনি, পোগলদিঘা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামস উদ্দিন প্রুমখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য আবদুর রশিদ এমপি বক্তব্যে বলেন,এম এ সাত্তার মেমোরিয়াল কলেজ একদিন দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করবে।সার্টিফিকেট অর্জন করাই প্রকৃত শিক্ষা নয়। তোমাদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে।প্রকৃত শিক্ষা সৎ ও নিষ্ঠার সাথে জীবন যাপন করতে শেখায়, বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো শিখায়। আগামী দিনে তোমরাই দেশ পরিচালনা করবে। তোমাদের দেশ প্রেমী হতে হবে।





