শেরপুর

শেরপুরে ৬ষ্ঠ উপজেলা পরিষদের ২য় ধাপের নির্বাচন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত

আরফান আলী, শেরপুর জেলা প্রতিনিধি: ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন (দ্বিতীয় ধাপ) ২০২৪ উপলক্ষে শেরপুর জেলাধীন নকলা ও নালিতাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য ব্যাক্তিবর্গের সাথে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ মে) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম এর সভাপতিত্বে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত থেকে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্তে বক্তব্য রাখেন শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ আকরামুল হোসেন পিপিএম-সেবা।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন মুক্তাদিরুল আহমেদ, শেরপুর জেলা প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, র‍্যাব, বিজিবি ও আনসার বাহিনীর প্রতিনিধি সহ নির্বাচন সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ