চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে ডুবে শাহনেয়ামতুল্লাহ কলেজের ১ শিক্ষার্থীর মৃত্যু

ফেরদৌস সিহানুক (শান্ত), চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মহানন্দা নদীতে বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শুভ নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার দুপুর ২ টার দিকে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর সেতু সংলগ্ন রাবারড্যাম এলাকায় এ ঘটনাটি ঘটে।

মৃত যুবক হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার স্বরূপনগর মহল্লার জিকেন আলীর ছেলে রাইহান আলী শুভ (২২)। সে শাহনেয়ামতুল্লাহ কলেজেের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলো।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মিন্টু রহমান জানান, রাইহান আলী শুভ ৫/৬ জন বন্ধুর সাথে দুপুরে মহানন্দা নদীর রাবারড্যাম এলাকায় গোসল করতে যায়। কিন্তু সে সাঁতার না জানায় নদীর কিনারায় সাঁতার শিখছিল। হঠাৎ করে সে নদীর গর্তে পড়ে যায় এবং এর কিছুক্ষণ পর ঘটনাস্থলেই সে মারা যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই বিভাগের আরও সংবাদ