চাঁপাইনবাবগঞ্জ

গোমস্তাপুরে পুকুরে ডুবে চাচাতো ভাই বোনের মৃত্যু

ফেরদৌস সিহানুক (শান্ত)চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় পুকুরে ডুবে আপন দুই চাচাতো ভাই বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের মোমিন পাড়া গ্রামে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে।

মৃত শিশুরা হলো, ওই গ্রামের দাউদের ছেলে ফাহিম আলী (৪) ও মফিজুলের মেয়ে ফারহানা (৩)।

চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মু. গোলাম কিবরিয়া হাবিব ও গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, বাড়ির পাশে পুকুর পাড়ে ফাহিম ও ফারজানা নামের দুই শিশু খেলা করছিল।

এক পর্যায়ে তারা পুকুরে পড়ে গেলে ডুবে মারা যায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান ওসি। এ ঘটনায় ওই এলাকার শোকের ছায়া নেমে আসে।

এই বিভাগের আরও সংবাদ