আন্তর্জাতিক
শেখ তাহনুনের মৃত্যুতে আমিরাতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক


সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির শাসকের আল আইন অঞ্চলের প্রতিনিধি শেখ তাহনুন বিন মোহাম্মদ আল নাহিয়ান বুধবার ( ১ মে) মারা গেছেন। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্সিয়াল কোর্ট এ তথ্য জানিয়েছে। তার মৃত্যুতে আরব আমিরাতে বুধবার থেকে ৭ দিন রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। এ সময় জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছে আমিরাতের প্রেসিডেন্সিয়াল কোর্ট।





