আন্তর্জাতিক

ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ আগামীকাল

ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ শুরু হবে আগামীকাল শুক্রবার। এরই মধ্যে বুধবার দ্বিতীয় ধাপের ভোটের প্রচারাভিযান শেষ হয়েছে। এই ধাপে পশ্চিমবঙ্গসহ ১২টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৮৯টি আসনে ভোট গ্রহণ করা হবে। এই ধাপে মণিপুরের ২০টি, কেরালার ২০টি, কর্ণাটকের ১৪টি, রাজস্থানের ১৩টি, উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রের ৮টি করে, মধ্যপ্রদেশের ৭টি, আসাম ও বিহারের ৫টি করে, পশ্চিমবঙ্গ ও ছত্তিশগড়ে ৩টি করে এবং ত্রিপুরা ও জম্মু-কাশ্মীরের ১টি করে আসনে ভোট গ্রহণ করা হবে।

দ্বিতীয় ধাপে পশ্চিমবঙ্গের তিনটি লোকসভা আসনে ভোট গ্রহণ করা হবে আজ। সেগুলো হলো—দার্জিলিং, বালুরঘাট ও রায়গঞ্জ। এই ধাপে পশ্চিমবঙ্গে মোট ৫ হাজার ২৯৮টি বুথে ভোট গ্রহণ করা হবে। মোতায়েন করা হবে ২৭২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সেই সঙ্গে থাকবে ১২ হাজার ৯৮৩ জন রাজ্য পুলিশ।

দার্জিলিংয়ে ৭৩৯টি স্পর্শকাতর বুথ আছে। সেখানে ৮৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। রায়গঞ্জে আছে ২১০টি স্পর্শকাতর বুথ। সেখানে ১১১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। বালুরঘাটে স্পর্শকাতর বুথের সংখ্যা ১৯২টি। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে ৭৩ কোম্পানি।

প্রসঙ্গত, দ্বিতীয় ধাপের ভোটে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য মণিপুরের লোকসভা কেন্দ্র আউটার মণিপুরকে ভাগ করে দুই ধাপে ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। গত ১৯ এপ্রিল প্রথম ধাপে ওই লোকসভা কেন্দ্রের একাংশে ভোট গ্রহণ করা হয়েছিল। বাকি অংশে ভোট হবে আজ। দ্বিতীয় ধাপে মধ্যপ্রদেশের আটটি লোকসভা আসনে ভোট হওয়ার কথা থাকলেও বিএসপি প্রার্থীর মৃত্যুর কারণে সেখানকার বেতুল কেন্দ্রে তৃতীয় ধাপে, অর্থাৎ ৭ মে ভোট গ্রহণ হবে। নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, আগামীকালের দ্বিতীয় ধাপের ভোটে ১২০৬ জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে।

এই দ্বিতীয় ধাপের ভোটে সারা দেশের হেভিওয়েট প্রার্থীদের কয়েকজন—কংগ্রেস নেতা রাহুল গান্ধী, শশী থারুর, লোকসভার স্পিকার তথা বিজেপি প্রার্থী ওম বিড়লা লড়ছেন।

মোদি ও রাহুলের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি ভঙ্গের অভিযোগ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে নির্বাচনি আরচণবিধি ভঙ্গের অভিযোগ তুলেছে দেশটির নির্বাচন কমিশন-ইসি। গতকাল বৃহস্পতিবার ইসি জানিয়েছে, এ বিষয়ে নোটিশ দিয়ে দুই নেতার প্রতিক্রিয়া বা জবাব চাওয়া হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মোদি ও রাহুলের বিরুদ্ধে সাম্প্রদায়িক মন্তব্য করে ভোট চাওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে দুই নেতার দল থেকে পরস্পরের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশও জানানো হয়। এরপরই তাদেরকে সতর্ক করে নোটিশ পাঠায় কমিশন। এ বিষয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গেকে চিঠি পাঠিয়ে জবাব চেয়েছে ইসি। আগামী ২৯ এপ্রিল সকাল ১১টার মধ্যে সেই জবাব দিতে হবে।

সম্প্রতি হায়দরাবাদে কংগ্রেস নেতা রাহুল মন্তব্য করেন, কংগ্রেস ক্ষমতায় এলে কোন শ্রেণির হাতে কত সম্পদ আছে, তা আর্থ-সামাজিক সমীক্ষা করে দেখবে। সেই মন্তব্যের রেশ ধরেই গত রবিবার রাজস্থানের বাঁশওয়ারায় জনসমাবেশে মোদি বলেন, কংগ্রেস তার ইশতেহারে দেশের সম্পদ মুসলমানদের মধ্যে বিলিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংহ অতীতে বলেছিলেন, দেশের সম্পদে সর্বাগ্রে অধিকার মুসলিমদের। সেই কারণেই সমীক্ষা করার পরিকল্পনা নিয়েছে কংগ্রেস। যাতে দেশবাসীর কষ্টার্জিত অর্থ মুসলিম এবং অনুপ্রবেশকারীদের মধ্যে বিলিয়ে দেওয়া যায়।

পরদিন সোমবার উত্তরপ্রদেশের আলিগড়ে সমর্থকদের উদ্দেশ্যে মোদি বলেন, ‘কংগ্রেস ক্ষমতায় এলে মা-বোনেদের মঙ্গলসূত্র ছিনিয়ে নেবে। মোদির সেই মন্তব্যের নিন্দা করে সরব হয় কংগ্রেসসহ বিরোধী দলগুলি। ইসির কাছে অভিযোগ করে তারা। আর রাহুলের বিরুদ্ধে ভাষা ও অঞ্চলের ভিত্তিতে ঘৃণা ও বিভেদ সৃষ্টির অভিযোগ তুলে কমিশনের দ্বারস্থ হয় বিজেপি।

এই বিভাগের আরও সংবাদ