ইবি প্লেয়ারস অ্যাসোসিয়েশন কর্তৃক অ্যাড. শাহ মনজুরুল হককে সম্মাননা


ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্লেয়ারস অ্যাসোসিয়েশনের উপদেষ্টা এডভোকেট শাহ মনজুরুল হক এবং ইবি অ্যালামনাই এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল হুদা আনসারীকে সংবর্ধনা সহ খেলোয়াড় মোল্লা সাবিরা সুলতানা, আব্দুল্লাহিল কাফি ও শাহরিয়ার সুলতানা সুচি কে সম্মাননা প্রদান করেছেন ইবি প্লেয়ারস অ্যাসোসিয়েশন।
শুক্রবার (২৯ মার্চ) বিকেল ৪টায় শেখ কামাল ভবন অডিটরিয়াম, শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকায় অনুষ্ঠিত ইফতার মাহফিল এ সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন বিভাগের অধ্যাপক ড. মো: সেলিম তোহা, শারীরিক শিক্ষা বিভাগের সাবেক পরিচালক মো: ইয়াহিয়া, মো: নুরুল ফেরদৌস, অধ্যাপক ড. মুহাম্মদ সোহেল, রমো গ্রুপের চেয়ারম্যান ও অ্যাসোসিয়েশনের উপদেষ্টা সিআইপি মো: মহসিন, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি সরকারি অধ্যাপক আফসার আলী, সুপ্রিম কোর্টের আইনজীবী ও অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মোহাম্মদ আলী, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় প্রফেসর আক্তার হোসেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ল এলামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সহ অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ।





