ফুটবল

রোনালদোর অবসরের সময় জানালেন প্রেমিকা জর্জিনা

৩৯ বছর বয়সেও ফুটবল মাঠে দাপট হারাননি ক্রিস্টিয়ানো রোনালদো। তবু দু’দিন পর চল্লিশে পা রাখতে চলা পর্তুগিজ সুপারস্টারের অবসর নিয়ে আলোচনা চলছেই। এবার সিআরসেভেনের রিটায়ারম্যান্টের সম্ভাব্য সময় জানালেন তার প্রেমিকা জর্জিনা রদ্রিগেজ।

সম্প্রতি ‘প্যারিস ফ্যাশন উইক’-এ অংশ নেন আর্জেন্টাইন মডেল এবং রোনালদোর প্রেমিকা জর্জিনা রদ্রিগেজ। পর্তুগাল অধিনায়কের সম্মানে র‌্যাম্প শো’তে তার আইকনিক ৭ নম্বর জার্সির আদলে তৈরি ড্রেস পরে হাঁটেন জর্জিনা। সেই অনুষ্ঠানেই একজনের সঙ্গে রোনালদোর অবসর নিয়ে আলাপ করেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, র‌্যাম্পে নামার আগে ড্রেসিংরুমে আরেক মডেলের সঙ্গে কথা বলছেন জর্জিনা। সেখানে তিনি বলেন, ‘ক্রিস্টিয়ানো (রোনালদো) আরো এক বছর খেলবে, তারপর অবসর নেবে। হয়তো দুই বছর খেলতে পারে। আমি জানি না।’

এই বিভাগের আরও সংবাদ

প্রেমিকা জর্জিনার আগে নিজের ভবিষ্যত নিয়ে ধোঁয়াশাপূর্ণ বক্তব্য দিয়েছিলেন রোনালদোও। গত বছর সিআরসেভেন বলেছিলেন, ‘যতদিন শরীর সায় দেবে খেলা চালিয়ে যাব।’ ২০২৪ ইউরো খেলার প্রত্যয় ব্যক্ত করে ৫ ব্যালন ডি’অরের মালিক বলেছিলেন, ‘আশা করি, ২০২৪ ইউরোতে খেলব।

এখনও অনেক সময় বাকি। আশা করি কোনো সমস্যা বা ইনজুরিতে পড়ব না। আমি খেলতে আশাবাদী।’

এই বিভাগের আরও সংবাদ