গণমাধ্যম
প্রথমবারের মতো দুদকে নিয়োগ পেলেন নারী সচিব


প্রথমবারের মতো দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন খোরশেদা ইয়াসমীন। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) এই অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দিয়ে দুদকে পদায়ন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। খোরশেদা ইয়াসমীনই হলেন দুদকের প্রথম নারী সচিব। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আলাদা প্রজ্ঞাপনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব পদে বদলি করা হয়েছে দুদকের বর্তমান সচিব মো. মাহবুব হোসেনকে। এছাড়া শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব পদে চুক্তি ভিত্তিতে থাকা মো. এহছানে এলাহীর চুক্তি বাতিল করেছে সরকার।





