চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে শীতার্ত মানুষের মাঝে ৪শত টি কম্বল বিতরণ করেছে সেনাবাহিনী। আজ বুধবার সকালে সদর উপজেলার কারবালা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে এ শীতবস্ত্র বিতরন করেন ৯৩ সাঁজোয়া ব্রিগেড এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনালের মোঃ মহসিন রেজা। এসময় ৯ বীর (মেকানাইজড) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ খালেকুজ্জামান উপস্থিত ছিলেন।

সেনাবাহিনীর সদর দপ্তর ১১ পদাতিক ডিভিশন এবং সদর দপ্তর ৯৩ সাঁজোয়া ব্রিগেডের অধীনস্ত ৯ বীর (মেকানাইজড) এর উদ্দোগে এসব কম্বল বিতরন করা হয়।

এই বিভাগের আরও সংবাদ