জামালপুর

সরিষাবাড়ীতে আন্ত:নগর যমুনা এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তদের আগুন, আহত১০

তৌকির আহাম্মেদ হাসু : জামালপুরের সরিষাবাড়ীতে আন্ত:নগর যমুনা এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।ট্রেনের বগিতে থাকা ৪ নারী যাত্রী সহ ১০জন যাত্রী আহত হয়েছেন।

শনিবার রাত আনুমানিক ১.১০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা সরিষাবাড়ী রেলওয়ে ষ্টেশেন থেকে তারাকান্দি রেলওয়ে ষ্ট্রেশনের উদ্দেশ‌্য ছেড়ে যাওয়া সরিষাবাড়ী রেলওয়ে ষ্ট্রেশনের হোম সিগনাল অতিক্রম করার সময় এ ঘটনা ঘটেছে।ট্রেনে অগ্নী সংযোগের ফলে ট্রেনের বগিতে থাকা ৪ জন মহিলা যাত্রী সহ ১০ জন আহত হয়েছেন।

আহতবস্থায় ৪ নারী আশিকা সুলতানা , মমতাজ বেগম, জেল বেগম , লাবনী আক্তার সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে হাসপাতালের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা: তাহমিনা বিথী এ তথ্য নিশ্চিত করেন। ট্রেনের বগিতে অগ্নীকান্ড ঘটনায় যাত্রী ও সাধারণ মানুষের মাঝে আতংক বিরাজ করে।

এ ছাড়াও শত শত বিভিন্ন শ্রেনীর ট্রেন যাত্রী ট্রেনের নির্ধারিত সময়ে তারাকান্দি-সরিষাবাড়ী থেকে ঢাকা অভিমুখী ট্রেন যাত্রীরা ঢাকা যেতে না পারায় হতাশায় পড়েন । এ ঘটনায় জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব উদ্দিন, ওসি ডিবি মো. শাহনেওয়াজ ঘটনাসস্থল পরিদর্শন করেন।

এ ঘটনায় সরিষাবাড়ী রেলওয়ে ষ্ট্রেশনের কতর্ব্যরত সহকারী ষ্ট্রেশন মাষ্টার আব্দুস সালাম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা আন্ত:নগর যমুনা এক্সপ্রেস ট্রেনটি ১.৭ ট্রেশনে প্রবেশ করে।পরে ট্রেন ছেড়ে দেওয়ার জন্য পয়েটসম্যান লাইন ক্লিয়ার দেয়। ট্রেনটি ১.১০ মিনিটে রান করার পর লোকজন ডাকাডাকি করে আগুন আগুন বললে আমার কক্ষ থেকে বেরিয়ে দেখি বগিতে আগুন জ্বলছে।পরে ফায়ার সার্ভিসের লোকজনকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন।তিনি আরও জানান, ট্রেনের পিছনের ৩টি বগির ক বগি যার নং- ৭৩০৭ তে ও গ বগি যার নং- ৬১০২ বগিতে আগুন দ্রুত ছডিয়ে পড়ে।ট্রেনের খ-বগি-যার নং-২১১৭ তে আংশিক এবং ক্ষতিগ্রস্থ হয় বলেও জানান তিনি।

জানতে চাইলে ট্রেনের দায়িত্বরত পরিচালক(গার্ড) মাসুদ রানা জানান, ষ্ট্রেশন থেকে ট্রেনটি হোম সিগনাল অতিক্রম করার সময় ট্রেনের পিছন থেকে লোকজন ধোয়া ধোয়া বলে ডাকাডাকি করা শুনতে পেয়ে গাড়ীটির শিকল টেনে থামানো হয়।

এ ব্যাপারে সরিষাবাড়ী পুলিশ ফাড়ীর দায়িত্বরত এ এস আই আব্দুল কাদের বলেন,আমাদের পুলিশ সদস্যরা প্লাটফর্মে ডিউটিরত ছিল।ট্রেনের বগিতে কে বা কাহারা হঠাৎ অগ্নীকান্ড ঘটায়। যার ফলে ট্রেনের বগিতে আগুন দ্রুত ছডিয়ে পড়ে।

জানতে চাইলে সরিষাবাড়ী উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক রাজু রায়হান জানান,সরিষাবাড়ী রেলওয়ের অধীনস্থ শুধুমাত্র হরতাল ও অবরোধ কালীন সময়ে রেলওয়ের নিরাপত্তার জন্য ৪০ জন আনসার ও ভিডিপি সদস্য নিয়োগ রয়েছে।তারা হরতাল ও অবরোধ থাকাকালীন ভোর ৬টা থেকে রেল লাইনের নিরাপত্তায় ডিউটিরত থাকে। আগ্নীকান্ড কালীন সময়ে হরতাল -অবরোধের আওতাবিহীন থাকায় আনসার সদস্যদের কোন ডিউটি ছিল না বলে জানান তিনি।

সরিষাবাড়ী সিনিয়র ফায়ার ষ্ট্রেশন অফিসার রুহুল আমীন জানান, সরিষাবাড়ী রেলওয়ে ষ্ট্রেশন এলাকায় আন্ত:নগর যমুনা এক্সপ্রেস ট্রেনের ২টি বগিতে দুর্বৃত্তদের দেয়া আগুন নিভাতে ১৭ সদস্য নিরলসভাবে কাজ করে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছে।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. মুশফিকুর রহমান জানান, ট্রেনের অগ্নী সংযোগের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে।এ ঘটনায় আমাদের উপর কোন দায়িত্ব অর্পিত হলে তদন্ত করে দোষীদের সনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও সংবাদ