লালমনিরহাটে কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন


পরিমল চন্দ্র বসুনিয়া,লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধায় প্রায় ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে নতুন চারতলা বিশিষ্ট একতালা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি।
শনিবার (৪ নভেম্বর) দুপুরে লালমনিরহাট শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ী ইউনিয়নের বোর্ডেরহাট আর্সিয়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
বোর্ডেরহাট আর্সিয়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের প্রতিষ্ঠাতা সুধাংশু ভূষনের সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে ওই কলেজের এইচএসসি ১ম বর্ষের শিক্ষার্থীদের ফুলের তোরা দিয়ে বরণ করে নেওয়া হয়।
কলেজটির অধ্যক্ষ ধনঞ্জয় কুমার রায় বিপুলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন,লালমনিরহাট শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, যুগ্ম সম্পাদক মুজিবুল আলম শাহাদাত প্রমূখ।



