কক্সবাজার

ঘূর্ণিঝড় হামুনে ক্ষতিগ্রস্ত কক্সবাজারের ৩৮ হাজার ঘরবাড়ি

ঘূর্ণিঝড় হামুনের আঘাতে কক্সবাজার জেলায় ৩৭ হাজার ৮৫৪টি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে ৫ হাজার ১০৫ টি এবং আংশিক ক্ষতিগ্রস্ত বসতবাড়ির পরিমাণ ৩২ হাজার ৭৪৯। জেলায় দুর্গত মানুষের সংখ্যা ৪ লাখ ৭৬ হাজার ৫৪৯ জন।

জেলা প্রশাসকের দেয়া তথ্য মতে, ঘূর্ণিঝড় হামুনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে কক্সবাজার জেলার ৭১টি ইউনিয়ন ও কক্সবাজার, মহেশখালীসহ ২টি পৌরসভা।

এই বিভাগের আরও সংবাদ

হামুনের তাণ্ডবে পল্লী বিদ্যুতের ৩৫৪ টি বৈদ্যতিক খুঁটি ভেঙ্গে গেছে। বিকল হয়েছে ২৩টি ট্রান্সফরমার। এসব ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ শুরু করেছে জেলা প্রশাসন।

এই বিভাগের আরও সংবাদ