চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর

ফেরদৌস সিহানুক (শান্ত)চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শান্তিমোড়ে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছে। রবিবার সন্ধ্যা ৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাক ও ড্রাইভারকে আটক করা হয়।

নিহত ব্যক্তি হলো চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চৌহদ্দিটোলা গ্রামের মৃত একরামুল হকের ছেলে শামসুজ্জামান (৫৬)।

আটককৃত ট্রাক ড্রাইভার শিবগঞ্জ উপজেলার রসুনপুর গ্রামের চুকু আলীর ছেলে রাকিব আলী (২৫)।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন জানান, চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ মহাসড়কে সোনামসজিদ গামী একটি ট্রাক পিছন থেকে মোটরসাইকেল আরোহী কে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় ট্রাক ও ড্রাইভারকে আটক করা হয়। পরিবারের পক্ষে থেকে লিখিত অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিভাগের আরও সংবাদ