ইসরায়েলকে অস্ত্র দেওয়ায় মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তার পদত্যাগ


ফিলিস্তিনের গাজায় সংঘাত পরিচালনার জন্য ইসরায়েলকে অস্ত্র দেওয়ার সিদ্ধান্তের আপত্তি জানিয়ে বাইডেন প্রশাসনের পররাষ্ট্র দপ্তর থেকে পদত্যাগ করেছেন এক কর্মকর্তা।
বুধবার পদত্যাগ করা ওই কর্মকর্তা জশ পল প্রতিক্রিয়ায় জানান, ইসরায়েলকে মার্কিন সামরিক সহায়তা সমর্থন করতে পারবেন না। জশ পল মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্যুরো অব পলিটিক্যাল-মিলিটারি অ্যাফেয়ার্সের কংগ্রেসনাল এবং পাবলিক অ্যাফেয়ার্সের পরিচালক ছিলেন।
তার পদত্যাগ মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের প্রতি প্রশাসনের জোরালো সমর্থনের জন্য অভ্যন্তরীণ অস্বস্তির একটি বিরল দৃষ্টান্ত। এটি বাইডেন প্রশাসেনের বৈদেশিক নীতি বিরুদ্ধে ভিন্নমতের প্রতিবাদও।
পল তার ওই দপ্তরে ১১ বছরেরও বেশি সময় পার করেছেন। তিনি বলেন ফিলিস্তিনি বেসামরিক লোকদের মৃত্যুর জন্য ভূমিকা রাখা চাকরি চালিয়ে যেতে পারবেন না।
সূত্র: দ্য ওয়াশিংটন পোস্ট





