বেসামরিকদের ওপর হামলা করছি না: হামাস


বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালাচ্ছে না ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। সংগঠনটির সিনিয়র মুখপাত্র ওসামা হামদান কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার কাছে এ দাবি করেছেন। এর আগে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো মানবাধিকার গোষ্ঠীগুলি অভিযোগ করে, হামাসের হাতে ইসরায়েলি বেসামরিক মানুষ নিহত হয়েছে।
অ্যামনেস্টিকে উদ্দেশ্য করে ওসামা হামদান বলেন, বসতি স্থাপনকারী এবং বেসামরিক নাগরিকদের মধ্যে পার্থক্য জানতে হবে। বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের আক্রমণ করেছে। আমরা শুধু যোদ্ধাদের আক্রমণ করার জন্য আরও উন্নত অস্ত্র পাঠাতে পারি।
এ সময় দক্ষিণ ইসরায়েলের বেসামরিক নাগরিকরাও বসতি স্থাপনকারী কিনা জানতে চাইলে হামদান বলেন, সবাই জানে সেখানে বসতি রয়েছে। আমরা উদ্দেশ্যমূলকভাবে বেসামরিক কাউকে লক্ষ্যবস্তু করছি না। আমরা ঘোষণা করেছি বসতি স্থাপনকারীরা দখলদারত্বের অংশ এবং সশস্ত্র ইসরায়েলি বাহিনীর অংশ। তারা বেসামরিক নয়।
এর আগে শনিবার (৭ অক্টোবর) সকাল থেকে ইসরায়েলে শুরু করে হামাস। অতর্কিত এই হামলায় এখন পর্যন্ত ৩৫০ জন ইসরায়েলি নিহত হয়েছে। আহত হয়েছে আরও প্রায় ১৬০০ জন ইসরায়েলি। অপরদিকে ইসরায়েলের পাল্টা হামলায় এখন পর্যন্ত ২৫৬ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।





