বরিশাল

শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই দেশে উন্নয়ন হচ্ছে: পংকজ নাথ এমপি

হিজলা প্রতিনিধি: বরিশালের হিজলায় মহিশখোলা আলিয়া মাদ্রাসার নবনির্মিত ভবনের উদ্বোধন করলেন স্থানীয় সাংসদ পংকজ নাথ।

উদ্বোধন শেষে মাদ্রাসা প্রাঙ্গনে হরিনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলিয়া মাদ্রাসার সভাপতি তৌফিকুর রহমান সিকদার এর সভাপতিতে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে পংকজ নাথ বলেন শেখ হাসিনার ক্ষমতায় আছে বলেই দেশে উন্নয়ন হচ্ছে, এসময় সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন।

এই বিভাগের আরও সংবাদ

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী, বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপক শাহজাহান তালুকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলতাব হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নজমা বেগম, মেমানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন , হিজলা থানা অফিসার ইনচার্জ জুবাইর আহমেদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম সরদার, সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভা শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ আবুল কালাম আজাদ।

এই বিভাগের আরও সংবাদ