মাগুরা

শালিখায় পুলিশের অভিযানে গাঁজাসহ আটক ১

কামরুজ্জামান অন্তর, শালিখা, মাগুরাঃ মাগুরার শালিখায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে মাদক অভিযানে মাদকদ্রব্য ২৫০( গ্রাম)গাঁজা সহ ১(এক)জন কে আটক করেছে শালিখা থানা পুলিশ।

পুলিশ সুত্রে গোপন সংবাদে ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনাকালীন গত১৭/০৯/২০২৩ইং রাত সাড়ে ৯টার দিকে অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন এর নির্দেশে এসআই(নিঃ)লিটন গাজীর নেতৃত্বে এএসআই লিটন হোসেন সহ সঙ্গীও ফোর্স শালিখা থানাধীন তালখড়ী ইউনিয়নের কুশখালী গ্রামের মহসিন মন্ডল এর বসতবাড়ীর সামনে মেহগনি বাগানের ভিতর থেকে ২৫০(গ্রাম)গাঁজা সহ মোঃসিয়াম মন্ডল(২৬),পিতা মোঃমহসিন মন্ডল সাং কুশখালী কে আটক করে পুলিশ।

এই বিভাগের আরও সংবাদ

শালিখা থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন বলেন মাগুরা জেলার সুযোগ্য পুলিশ সুপারের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে শালিখা থানা এলাকায় মাদকদ্রব্য নির্মুল অভিযান অব্যাহত থাকবে।আসামির বিরুদ্ধে শালিখা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এ ৩৬(১)-১৯(ক)ধারায় মামলা হয়েছে ।

এই বিভাগের আরও সংবাদ