আইন ও আদালতরাজধানী

ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৪

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

রোববার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ২৪২২ পিস ইয়াবা, ২৫০.৪ গ্রাম হেরোইন, ৪ কেজি ৩০০ গ্রাম ৮০ পুরিয়া গাঁজা ও ১০ পিস নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০টি মামলা রুজু হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ