মাগুরা

মাগুরায় পাঁচ রোহিঙ্গা আটক; অতঃপর ফিরে গেলো শিবিরে

মতিন রহমান, মাগুরা: মাগুরার শ্রীপুর উপজেলা থেকে পাঁচ রোহিঙ্গা যুবক আটকের পর কুতুপালং শরনার্থী শিবিরে ফেরত পাঠানো হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার ওয়াবদা নামক স্থান থেকে তাদের আটক করে শ্রীপুর থানা পুলিশ। পরে আটককৃত যুবকদের শরনার্থী শিবিরে ফেরত পাঠানো হয়েছে।

আটককৃত ব্যাক্তিরা হলেন, কক্সবাজার জেলার উখিয়া উপজেলার ১ নং কুতুপালং শরনার্থী শিবিরের মোতাহার হোসেনের ছেলে সেলিম হোসেন (১৯), কলিমুল্লাহের ছেলে সাদেক নূর (২৩), আরাফাত নূর (১৭), আবদুল হকের ছেলে রবিউল আলম (২৮) ও উখিয়া উপজেলার ১২ নং বাবুখালি কুতুপালং শরনার্থী শিবিরের মসিউল্লাহের ছেলে সালমান অরফে উমর ফারুক (১৬)।

এই বিভাগের আরও সংবাদ

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৫ সেপ্টেম্বর) শ্রীপুরের নাকোল পুলিশ ক্যাম্পের এসআই মোঃ লাল্টু রহমান ও সঙ্গীয় ফোর্স চেকপোস্ট ডিউটি চলাকালীন নিউ গ্রিণ এক্সপ্রেস পরিবহনে তল্লাশির সময় ৫ জনকে সন্দেহ হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদ করা হলে নিজেদের রোহিঙ্গা বলে পরিচয় দেয়।

শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় জানান, অপরাধ মূলক কর্মকাণ্ডের সম্ভবনায় আটক করা হয়৷ পরে আদালতের আদেশে তাদের কুতুপালং শরনার্থী শিবিরে ফেরত পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।

এই বিভাগের আরও সংবাদ