চাঁপাইনবাবগঞ্জ

বাজারের ব্যাগে মিললো ১ কোটি ৬০ লক্ষ টাকার হিরোইন, আটক ১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে সবজি বাজারের ব্যাগে করে ১কোটি ৬০ লক্ষ টাকা মূল্যের হিরোইন নিয়ে যাত্রীবাহী বাসে যাওয়ার পথে আটক করেছে র‍্যাব-৫।

শনিবার (১৯আগাস্ট) রাতে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার ডাইংপাড়া মোড় (বাসস্ট্যান্ড সংলগ্ন) তৈমুর রহমানের মিষ্টির দোকানের সামনে থেকে তাকে আটক কআটককৃত ব্যক্তি হচ্ছেন, নাটোর জেলার সদর উপজেলার রমাইগাছি মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ ইমরান আলী (৩৩)।

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ এর অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় আটককৃত ব্যাক্তি যাত্রীবাহী বাসে সবজি বাজারের ব্যাগে করে হিরোইন নিয়ে যাচ্ছে। এ সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা যাত্রীবাহী বাস তল্লাশি করে ইমরান আলীর কাছ থেকে ১কেজি ৬০০ গ্রাম হিরোইন সহ আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক মূল্য ১ কোটি ৬০ লক্ষ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আটককৃত ব্যাক্তির বসতবাড়ী নাটোর হলেও গত কয়েক মাস ধরে সে চাঁপাইনবাবগঞ্জে কাজ করে। পূর্বে তার নামে আরো ০৩টি মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় একটি মাদক মামলা করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ