বরিশাল

হিজলায় নবাগত বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলামের মত বিনিময় সভা

হিজলা প্রতিনিধি: বরিশালের হিজলায় বরিশাল নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

৩ আগস্ট বৃহস্পতিবার বিকাল ৫ টায় হিজলা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাওলাদার এর সভাপতিত্বে আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আর্ত, সামাজিক সহ সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম।

এই বিভাগের আরও সংবাদ

বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন বরিশাল অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব শাহ মোহাম্মদ রফিকুল ইসলাম, হিজলা উপজেলা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী , ভাইস চেয়ারম্যান নাজমা বেগম , থানা অফিসার ইনচার্জ জুবায়ের, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বড়জালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এনায়েত হোসেন হাওলাদার, গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপাদক্ষ শাহজাহান তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবীব আল আজাদ জনি, হিজলা প্রেসক্লাবে সভাপতি দেলোয়ার হোসেন, উপজেলা মাবনধিকারের সাধারণ সম্পাদক মাহবুবুল হক সুমন তালুকদার, সহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

হিজলা উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয় এতে উপস্থিত ছিলেন সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা মুক্তিযোদ্ধা ইউপি চেয়ারম্যান বৃন্দ শিক্ষক, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, এনজিও প্রতিনিধি।

এই বিভাগের আরও সংবাদ