মাগুরা

শালিখায় ৬০০ পিছ ইয়াবাসহ গ্রেপ্তার ১

কামরুজ্জামান অন্তর, শালিখা মাগুরাঃ মাগুরার শালিখায় ৬০০ পিছ ইয়াবা সহ একজন কে গ্রেপ্তার করা হয়েছে।

থানা সুত্রে জানা যায় ২২/০৭/২০২৩ইং সকাল আনুমানিক ০৬ঃ০৫ টায় মাগুরা টু যশোর মহাসড়কে গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট চলাকালে এ এস আই লিটন এর নেতৃত্বে ঢাকা থেকে ছেড়ে আসা ঈগল পরিবহন যার রেজিঃ নং ঢাকা মেট্রো-ব ১৫-০৯৪৪ থেকে ৬০০ পিছ ইয়াবা সহ একজন কে গ্রেপ্তার করে।এ সময় তার কাছে থাকা দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

জানা গেছে গ্রেপ্তারকৃত আসামীর বাড়ি যশোর জেলার কেশবপর উপজেলার মধ্যসাহাপাড়ায়।তার নাম স্বপন সাহা(৪৭) পিতার নাম নিত্যনন্দন সাহা।এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।

এই বিভাগের আরও সংবাদ