রাজনীতি
কানাডার হাইকমিশনারের সঙ্গে বৈঠকে বিএনপি


ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার লিলি নিকলসের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে বিএনপি প্রতিনিধিদলে উপস্থিত আছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। বৈঠকে কানাডীয় দূতাবাসের প্রধান রাজনৈতিক কর্মকর্তা ব্রাডল কোটালি উপস্থিত রয়েছেন।





