টাঙ্গাইল

নাগরপুরে ছাত্রলীগের আলোচনা সভা অনুষ্ঠিত

কেএম সুজন,টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নাগরপুর সরকারি কলেজ ছাত্রলীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ১১ জুলাই, নাগরপুর সরকারি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল ৬ আসনের মাননীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। এ সময় আরও উপস্থিত ছিলেন, নাগরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ বেল্লাল হোসেন,টাংগাইল জেলা ছাত্রলীগ সভাপতি মোঃ সোহানুর রহমান সোহান,সম্পাদক ইলিয়াস হাসান,নাগরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর, নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদুল হাসান জাহিদ, শাহীদুল ইসলাম অপু,উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বাবর আল মামুন, সম্পাদক মোঃ ফারুক হোসেন,উপজেলা ছাত্রলীগ সভাপতি আজিম হোসেন রতন,সম্পাদক মোঃ সজিব মিয়া সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এই বিভাগের আরও সংবাদ