মাগুরা

শালিখায় অস্ত্র সহ তিনজন আটক

কামরুজ্জামান অন্তর, শালিখা, মাগুরাঃ মাগুরার শালিখায় অস্ত্র সহ তিনজন যুবককে আটক করেছে শালিখা থানা পুলিশ।জানা যায় গোপন সংবাদ পেয়ে উপজেলার শতখালী ইউনিয়নের হরিশপুর পশ্চিম পাড়া চিত্রা নদীর পাড় থেকে, ০৩/০৭/২০২৩ ইং সকাল আনুমানিক ০৯ঃ০০টার সময়, অস্ত্র সহ হাতেনাতে তাদেরকে আটক করে শালিখা থানার এ এস আই লিটন সহ তার সঙ্গীও ফোর্স।

এ সময় তারা অস্ত্র বেচাকেনার দেনদরবার করছিল বলে আমাদেরকে জানান ওসি(তদন্ত) মিলন কুমার।জানা যায় আটককৃতদের বাড়ি শালিখার পাশের উপজেলা বাঘারপাড়ার খানপুর ও পাঠান পাইকপাড়ায় গ্রামে।

এই বিভাগের আরও সংবাদ

আটককৃতরা হলেনঃ১।ইয়াসির আরাফাত(১৯)পিং শাহিনুর রহমান,২।জিসান মোল্লা(১৭)পিং সাইফুল মোল্লা উভয় সাং খানপুর মধ্যেপাড়া,ও ৩।মাহিম খান মিরাজ(১৮) পিং মহব্বত আলী খান সাং পাঠান পাইকপাড়া,বাঘারপাড়া যশোর।এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

এই বিভাগের আরও সংবাদ