আন্তর্জাতিক

ডেনমার্কে শান্তি বৈঠকের আয়োজন করেছে ইউক্রেন

শান্তি আলোচনার লক্ষে রাশিয়ার আগ্রাসনে নিরপেক্ষ থাকা বেশ কয়েকটি দেশকে একত্রিত করে শনিবার ইউক্রেন ডেনমার্কে এক বৈঠকের আয়োজন করেছে।

বৈঠকের বিষয়ে কিছু তথ্য ফাঁস হয়েছে। তবে নাম প্রকাশ না করার শর্তে একজন পশ্চিমা কর্মকর্তা বলেন, হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান বৈঠকে উপস্থিত থাকবেন। খবর এএফপি’র।

এই বিভাগের আরও সংবাদ

সূত্রটি জানায়, কোপেনহেগেনে এ বৈঠকের লক্ষ্য ইউক্রেনে একটি ‘ন্যায় ও স্থায়ী শান্তি অর্জনের উপায় নিয়ে আলোচনা করা।

সূত্রটি আরো জানায় আমন্ত্রিতদের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং গত বছর রাশিয়ার আগ্রাসনের পর ইউক্রেনকে সমর্থনকারি অন্যান্য দেশগুলির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা ও সেইসাথে যারা হামলার নিন্দা করেনি তারা অংশগ্রহণ করেছে।

এই বিভাগের আরও সংবাদ