জাতীয়

সাংবাদিক নাদিম হত্যা: আদালতে দুই আসামির স্বীকারোক্তি

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী হত্যা মামলার আরও ৬ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ৬ জনের মধ্যে আসামি রেজাউল করিম ও মনিরুল ইসলাম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে।

বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে জামালপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদের আদালতে এ জবানবন্দি দেন। বকশীগঞ্জ থানার ওসি বিষয়টি নিশ্চিত করেছেন।

আসামিরা হলেন চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, রেজাউল করিম, মনিরুল ইসলাম, গোলাম কিবরিয়া সুমন, তোফাজ্জল ও আইনাল।

সাংবাদিক নাদিম হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ ১৩ জনকে গ্রেপ্তার করে বিভিন্ন মেয়াদে রিমান্ড আবেদন করা হয়। আদালত বিভিন্ন মেয়াদে ১৩ জনের রিমান্ড মঞ্জুর করেন। ১৮ জুন থেকে ২২ জুন পর্যন্ত ৬ জনের রিমান্ডের মেয়াদ শেষ হয়। বৃহস্পতিবার ৬ আসামির মধ্যে রেজাউল করিম ও মনিরুল ইসলাম মনিরুল সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে।

এই বিভাগের আরও সংবাদ