টাঙ্গাইল

টাংগাইলের দেলদুয়ারে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

কেএম সুজন,নাগরপুর(টাংগাইল)প্রতিনিধিঃ টাংগাইলের দেলদুয়ারে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। রবিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২২-২৩ অর্থ বছরে খরিপ-২/২০২৩-২৪ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন ( উফশী ) গ্রীষ্মকালীন পেয়াজ (নাবী) উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ৯০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

উপজেলা সহকারি কমিশনার ভূমি প্রশান্ত বৈদ্য এর সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ, ভাইস চেয়ারম্যান এহসানুল হক সুমন, উপজেলা কৃষি কর্মকর্তা শোয়েব মাহমুদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি খন্দকার ফজলুল হক, সহ-সভাপতি এস প্রতাপ মুকুলসহ অন্যান্যরা।

এই বিভাগের আরও সংবাদ