জাতীয়
অক্টোবরে আগারগাঁও-মতিঝিল মেট্রোরেলের উদ্বোধন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরের অক্টোবর মাসে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের উদ্বোধন করবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার (১৮ জুন) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক সেমিনারে তিনি এ তথ্য জানান।





