ক্যাম্পাস

২০ জুন থেকে গুচ্ছের বিভাগ পছন্দক্রম ও ভর্তি আবেদন, ফি ৫০০ টাকা

ঐশ্বর্য সরোয়ার অপূর্ব, জবি প্রতিনিধিঃ ২০২২-২৩ শিক্ষাবর্ষে শেষ হয়েছে পরীক্ষা কার্যক্রম। আগামী ২০ জুন হতে GST গুচ্ছভুক্ত সকল বিশ্ববিদ্যালয়ের জন্য বিভাগ পছন্দক্রম প্রদানসহ ভর্তির আবেদন https://gstadmission.ac.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন আবেদন শুরু হবে, যা চলবে ২৭ জুন পর্যন্ত।

ভর্তি পরীক্ষা কমিটির সাথে সম্পৃক্ত নাম প্রকাশে অনিচ্ছুক এক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দেওয়া তথ্যমতে গতবছরের ন্যায় এবারো ভর্তি আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা।

জানা যায়, চারুকলা, সংগীত, নাট্যকলা এসব বিভাগের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ৬ থেকে ৯ জুলাই। ব্যবহারিক পরীক্ষার ফলাফল দেওয়া হবে ১২ জুলাই। বিশ্বস্ত সূত্রমতে সূত্রমতে জানা যায়, এবার ভর্তি কার্যক্রম ৩ ধাপেই শেষ করার পরিকল্পনা গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির। প্রথম রাউন্ডে ভর্তি শুরু ২০ থেকে ২৪ জুলাই। দ্বিতীয় রাউন্ডে ভর্তি শুরু ২৮ থেকে ৩০ জুলাই। তৃতীয় রাউন্ডে ভর্তি শুরু ৩ থেকে ৫ আগষ্ট। নতুন শিক্ষাবর্ষে পাঠদান শুরু হবে ১০ আগষ্ট থেকে।

এ বছর ২২ বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটে (বিজ্ঞান) পাসের হার ৪৩ দশমিক ৩৫ শতাংশ, বি ইউনিটে ( মানবিক) পাসের হার ৫৬ দশমিক ৩২ শতাংশ, সি ইউনিটে( ব্যবসায় অনুষদ) পাসের হার ৬৩ দশমিক ৪৬ শতাংশ।

বর্তমানে গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয় হলো: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি), খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি), হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি), মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি), পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি), নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি), কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি), জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি), যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি), বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি), রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি), রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেফমুবিপ্রবি), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

এই বিভাগের আরও সংবাদ