Uncategorized

ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত দুই সন্তানের জননী রাজিয়া আক্তার, সাহায্যের আবেদন

বাঁচতে চান ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত দুই সন্তানের জননী গৃহবধূ  রাজিয়া আক্তার (৪১)।  মরণব্যাধি ক্যান্সারের চিকিৎসায় ইতোমধ্যে নিজের সবকিছু শেষ করে দিয়েছেন। অর্থের অভাবে এখন তিনি নিজের চিকিৎসা করাতে পারছেন না। ২০২২ সালে ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ে তার। ইতোমধ্যে তাকে আটটি কেমো দেয়া হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ

নিজের জমানো অর্থ এবং আত্মীয়দের সহযোগিতায় এ পর্যন্ত চিকিৎসা ব্যয় বহন করে আসছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতালে সার্জারি বিভাগে তার ব্রেস্ট অপারেশন হয়েছে। তার দেহে ক্যানসারের জীবাণু ছড়িয়ে পড়েছে। এখন তাকে আবারো কেমো ও রেডিও থেরাপি দিতে হবে।

 

রাজিয়া আক্তার মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার মোঃ আবুল কালাম খান এর স্ত্রী। তার একটি ছেলে ও মেয়ে রয়েছে।

অর্থের অভাবে তিনি আর পেরে উঠছেন না। তার অবুঝ সন্তানের মুখের দিকে তাকিয়ে সমাজের সব শ্রেণীর মানুষ ও প্রতিষ্ঠানের কাছে তিনি সাহায্যের আবেদন জানিয়েছেন।

সাহায্য ও সহযোগিতার জন্য
মোবাইল নাম্বার- ০১৬২১১৭৭৫৪৩ (বিকাশ)
০১৯৫০৮৮৯৪৩১ (নগদ)

ব্যাংক হিসাব
রাজিয়া আক্তার
একাউন্ট নাম্বার-১১৫১৫৮০০৪২৬৬৭
ব্রাঞ্চঃ মিরপুর -১
ডাচ বাংলা ব্যাংক লিমিটেড

এই বিভাগের আরও সংবাদ