বরিশাল

বিসিসি নির্বাচন : অপ্রীতিকর ঘটনা এড়াতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

আগামী ১২ জুন বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নগরীতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। শনিবার (১০ জুন) সন্ধ্যায় জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুরে ১০ প্লাটুন বিজিবি নগরীতে পৌঁছায়।

জানা গেছে, বরিশাল সিটি করপোরেশনের ৩০টি ওয়ার্ডে মোট ভোটার ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন। এরমধ্যে নারী ভোটার ১ লাখ ৩৮ হাজার ৮০৯ জন ও পুরুষ ভোটার ১ লাখ ৩৭ হাজার ৪৮৯ জন।

এই বিভাগের আরও সংবাদ

জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন জানান, রোববার (১১ জুন) সকাল থেকে নগরীতে বিজিবি সদস্যরা নিজেদের টহল কার্যক্রম শুরু করবেন। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা ও ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এই বিভাগের আরও সংবাদ