নোয়াখালী

সুবর্ণচরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে গরু আনতে গিয়ে বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ জুন) চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল ১০টায় উপজেলার চরওয়াপদা ইউনিয়নের আমিনুল গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তি উপজেলার চরওয়াপদা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আবুল কালামের স্ত্রী জান্নাত বেগম (৪৫)। জানা যায়, বৃহস্পতিবার সকালে সুবর্ণচর উপজেলায় বৃষ্টি শুরু হয়। এ সময় জান্নাত মাঠ থেকে গরু আনতে যান। পথে আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এই বিভাগের আরও সংবাদ

ওসি দেব প্রিয় দাশ জানান, নিহত গৃহবধূ জান্নাত পাঁচ সন্তানের জননী ছিলেন। বৃহস্পতিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্বামীর বাড়িতে তাকে দাফনের প্রস্তুতি চলছে।

এই বিভাগের আরও সংবাদ